Homeএই মুহুর্তেআইসিসির মাস সেরা হলেন সাকিব

আইসিসির মাস সেরা হলেন সাকিব

প্রাইম ভিশন ডেস্ক »

সদ্য সমাপ্ত মার্চ মাসের আইসিসির সেরা ক্রিকেটার সংক্ষিপ্ত তালিকা মনোনয়ন পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের প্রতিপক্ষ ছিলেন দুই জন। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসির মাস সেরার পুরস্কার জিতেছেন সাকিব।

আজ বুধবার (১২ এপ্রিল) আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। মার্চ মাসে বাংলাদেশ ক্রিকেটে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান।

বাংলাদেশের টাইগার অলরাউন্ডার সাকিবকে মাস সেরা পুরস্কার দেওয়ার কারণ, তিনি গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সেটিকেই বিবেচনায় নেওয়া হয়েছে। জস বাটলারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। এছাড়া সিরজে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি তালিকায় ও ছিলেন উপরে।

অপরদিকে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন সাকিব যার ফলে ঘরে মাঠে জস বাটলারদেরকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে সিরিজেও সে ধারাবাহিকতায় অব্যাহত রাখে টাইগার অলরাউন্ডার। মার্চে মোট ১২ ম্যাচ খেলে টাইগার আলরাউন্ডার ৩৫৩ রান ও বল হাতে তুলেন ১৫টি উইকেট।

মার্চ মাস সেরা হয়ে সাকিব বলেছেন, ‘আমি এই পুরস্কার জিতে গর্বিত, বিশেষজ্ঞ প্যানেলকে ধন্যবাদ জানায় যারা আমার জন্য ভোট করেছেন। এই স্বীকৃতি আমার কাছে অনেক মূল্যবান কারণ অনেকগুলো প্রতিভাবান ক্রিকেটার থেকে এ মাসে বিশেষ পারফরম্যান্স এসেছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়