Homeএই মুহুর্তেচট্টগ্রামে শিক্ষানবিশ আইনজীবীর লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামে শিক্ষানবিশ আইনজীবীর লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী তামিমা আক্তার লীজাকে গ্রেপ্তার করা হয়েছে। মামুন আত্মহত্যা করেছেন বলে তাঁর স্ত্রী দাবি করলেও মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তথ্য পেয়ে থানার একটি দল মামুনের লাশ হেফাজতে নেয়। যুবকের স্বজনেরা এ সময় দাবি করেন, স্ত্রী তাঁকে শ্বাস রোধ করে হত্যা করেছে। এরপর মামুনের স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।’

তবে সুরতহাল প্রতিবেদনে মাথায় ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে দাবি করে ওসি মনজুর কাদের আরও বলেন, ‘আত্মহত্যা কিংবা হত্যা কোনোটাই এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত হলে বিষয়টি স্পষ্ট হবে। তবে আমরা সবকিছুকে সামনে রেখেই তদন্ত করছি। এই বিষয়ে মামলা দায়ের হওয়ার পর মামুনের স্ত্রী তানিয়া সুলতানাকে গ্রেপ্তার দেখানো হয়।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়