Homeএই মুহুর্তেইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রাইম ভিশন ডেস্ক »

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার মাঝরাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ভূমিকম্পপ্রবণ সুমাত্রা দ্বীপে শক্তিশালী এ কম্পন অনুভুত হয়।

ভূমিকম্পের পরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয় এবং উপকূলের আশপাশ থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে কম্পনের প্রায় দুই ঘণ্টা পর এ সতর্কতা তুলে নেওয়া হয়।

ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা এজেন্সি (বিএমকেজি) এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের এ প্রতিবেদনে জানা গেছে, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় রাত ৩টায় মাটির ৮৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। এরপর আরও কয়েকবার আফটারশক অনুভূত হয়। যার মধ্যে একটি ছিল ৪ মাত্রার কম্পন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূল। এখন সেখান থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।

তিনি আরও জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে বের হয়ে গেলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়