প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ওই বাড়ি পরিদর্শন করেছেন।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, রাত আড়াইটায় ডাকাতির ঘটনা সংঘটিত হয়। খবর পেয়ে ওসি মহোদয়সহ আমরা ওই বাড়িতে ছুটে যাই। এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


