Homeমুল পাতাকানে প্রথমবার সারা!

কানে প্রথমবার সারা!

প্রাইম ভিশন ডেস্ক »

প্রথমবার কানের রেড কার্পেটে হাঁটলেন সারা আলি খান। মঙ্গলবার সারাকে দেখা বেইজ লেহেঙ্গায়। অভিনেত্রীর বেশকিছু ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। ইভেন্টের জন্য সারা একটি আইভরি লেহেঙ্গা, ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল লম্বা ট্রেলসহ ওড়না, ম্যাচিং কানের দুল আর ব্রেসলেট। চোখ ফেরানো যাচ্ছিল না সাইফ আলি খান আর অমৃতা সিং-এর একমাত্র মেয়ের থেকে।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়া সারার ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে এক অনুরাগী মন্তব্য করেছেন, সারার মধ্যে সবসময় ওঁর দেশের প্রতি টান ফুটে ওঠে। ওর পোশাকেও দেশ এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব।

অন্য আরেকজন মন্তব্য করলেন, পুরো পতৌদির রাজকুমারীর ভাইব আসছে তার পোশাক থেকে। তৃতীয়জন লিখলেন, সারাকে পুরো মা অমৃতার মতো লাগছে এই পোশাকে।

সারা ইনস্টাগ্রামে তার কানের লুক শেয়ার করেছেন। ফ্রেঞ্চ রিভেরায় তোলা ছবিগুলিতে তিনি লোকেশনে জিও ট্যাগ করেছেন ফ্রান্সকে। ক্যাপশনে লিখেছেন, ‘You Cannes do it’। সারার এক অনুরাগী মন্তব্য করলেন, ‘তোমার জন্য গর্ব হচ্ছে। তুমি অনেক দূর যাবে।’ আরেকজন লিখলেন, ‘বউ-এর মতো দেখতে।’

আবু জানি আর দীপক খোসলার ডিজাইনার লেহেঙ্গা পরেছিলেন এদিন সাইফ-কন্যা। রেড কার্পেটে ব্রুট ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় সারা বলেছিলেন, হ্যালো এবং নমস্তে (হাত জোড় করে)। কিছুটা নার্ভাস। আমি সবসময় এখানে আসার আকাঙ্ক্ষা করেছি। আমি বিশ্বাস করতে পারছি না আমি এখানে আছি।

সঙ্গে নিজের পোশাকের বর্ণনা করে বলেন, এটি আবু এবং সন্দীপের (খোসলা) একটি ঐতিহ্যবাহী ভারতে সম্পূর্ণ হাতে তৈরি নকশা। আমি সবসময়ই আমার ভারতীয়ত্ব নিয়ে গর্ব বোধ করি। এটি সবসময় মনে করায় যে আমি কে। এই পোশাক যতটাই আধুনিক, ততটাই ঐতিহ্যবাহী।

কানে যাওয়ার আগেই সামনে এসেছে সারা আর ভিকি-র ‘জারা হটকে জারা বচকে’-র ট্রেলার। একপ্রস্থ প্রোমোশনও করে গিয়েছেন তিনি। ‘এ ওয়াতান মেরে ওয়াতান’ ছবিও রয়েছে পাইপলাইনে। রয়েছে পরিচালক জগন শক্তির শিনোমহীন একটি ছবি, হোমি আদজানিয়ার মার্ডার মুবারক ছবিগুলি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়