প্রাইম ভিশন ডেস্ক »
আলিয়া ভাট ও তার কন্যা রাহা চর্চায় রয়েছেন। গর্ভাবস্তা থেকেই আলিয়াকে নিয়ে মন্তব্যের শেষ ছিল না। একেই বিয়ের দুইমাসের মধ্যে সন্তানের খবর, তার সঙ্গে মেয়ে হওয়ার পর থেকে একের পর এক সিক্রেট ফাঁস করছেন রণবীর।
ছয় মাসের রাহা, প্রতিদিন নতুন কিছু শিখছে। মায়ের সঙ্গে নিত্যনতুনভানে খেলা শুরু করেছে সে। ছোট্ট রাহা মায়ের কোলে শুয়ে শুয়েই ধীরে ধীরে কথা বলতে শুরু করেছে। মেয়ে কি না মায়ের স্টাইলও বোঝেন? আলিয়া নিজেই জানিয়েছেন সেই কথা।
অভিনেত্রীর কথায়, বাড়ি থেকে বের হওয়ার আগে যতক্ষণ না হাসিমুখে রাহা তাকায় আলিয়ার যেন সবকিছু ফিকে মনে হয়। নানা অনুষ্ঠানে নানা লুক, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পরই মেয়ের দিকে তাকিয়ে থাকেন আলিয়া। বললেন, আমি যখন তৈরি হই তখন ওর দিকে একবার তাকাই। তখন সকলেই একথা জিজ্ঞেস করেন, মাকে কেমন লাগছে দেখো তো? আমার মেয়ে যতক্ষণ না পর্যন্ত সেই হাসিটা দেয়। আমি যেন শান্তিতে বেরতেই পারি না। ওর ওই হাসিটাই আমায় সম্মতি দেয়।
আলিয়া শুটিং শেষ করেছেন ‘রকি আউর রানী কী প্রেম কাহানি’ ছবির। কিন্তু এখানেই শেষ না। এখন সামনে প্রমোশনে ব্যস্ত থাকবেন অভিনেত্রী। এখন মেয়েকে নিয়েও রয়েছে ব্যস্ততা। অভিনেত্রীর কথায়, আমাদেরই শুনতে হয় কেন কেরিয়ারের টপ সময়ে সন্তান নিয়েছি। পুরুষদের শুনতে হয় না।


