Homeমুল পাতাপাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়িতে বাসের ধাক্কা

পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়িতে বাসের ধাক্কা

প্রাইম ভিশন ডেস্ক »

পাকিস্থানের ডেপুটি হাই কমিশনার কমর আব্বাস খোখর ও তার পরিবারকে বহনকারি প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে বাস।

শুক্রবার (২৬ মে) সকাল সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকার এ ঘটনায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্থ হয়।

তবে ডেপুটি হাই কমিশনার তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর, ছেলে মোহাম্মদ খোখর অক্ষত আছেন। পুলিশ বাসের চালক সাইফুল ইসলাম (৩০) কে আটক করেছে।

হাইওয়ে থানার ওসি আকুল বিশ্বাস জানান, এতে কেউ আহত হননি। কিছু সময়,থানায় অবস্থান করে তারা শ্রীমঙ্গল চলে গেছেন।

পুলিশ জানায়, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজে প্রাইভেটকার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। লোকাল দুরন্ত পরিবহন বাসের সঙ্গে তাদের গাড়ি ধাক্কা লাগে। তবে গাড়ির কিছুটা ক্ষতি হলেও উনার এবং পরিবারের সদস্যদের কারও ক্ষতি হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়