প্রাইম ভিশন ডেস্ক »
দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক না হলে ক্ষমা করে দিয়েন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, আদানি বিদ্যুৎ আসছে, কয়লাও জাহাজে আছে। দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক হবে, না হলে ক্ষমা দিয়েন।
শনিবার (১০ জুন) সকালে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে ‘দৈনিক সমকাল’ আয়োজিত ‘হাওরাঞ্চলে অকাল বন্যা ঠেকাতে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, হাওরে আগাম বন্যা ঠেকাতে হাওরে আর কোনো সড়ক নির্মাণ করা হবেনা। এখন থেকে হাওর ও নিম্নাঞ্চলে ডুব সড়ক ও উড়াল সড়ক নির্মাণ হবে।
তিনি আরও বলেন, হাওরে বন্যা মোকাবেলায় পরিবেশে সাথে সামঞ্জস্য রেখেই বসবাস করতে হবে। সরকার হাওরের জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসের সাংসদ পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সাংসদ শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহশান শাহ, পৌর মেয়র নাদের বখতসহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।


