Homeএই মুহুর্তেচট্টগ্রামে ৩ দিনের তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী শুরু কাল

চট্টগ্রামে ৩ দিনের তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী শুরু কাল

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার আয়োজনে ১৪-১৬ জুন চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী। ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম’ শীর্ষক এই প্রদর্শনী বন্দর নগরীর জিইসি কনভেনশন সেন্টারে। ‘প্রযুক্তিতে হবো সমৃদ্ধ বেশ/গড়ে তুলবো স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির ৮১টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এই প্রদর্শনীর বিস্তারিত জানাতে মঙ্গলবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সহ-সভাপতি এবং প্রদর্শনীর কেন্দ্রীয় সমন্বয়কারী মো. রাশেদ আলী ভূইয়ার উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস চট্টগ্রাম শাখার চেয়ারম্যান এবং প্রদর্শনীর আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরী।

এসময় বিসিএস চট্টগ্রাম শাখার ভাইস চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম, সেক্রেটারি সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ রাখাল চন্দ্র নাথ, প্রাক্তন চেয়ারম্যান মো. সুফিয়ান আলী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তি পণ্যের সম্ভার নিয়ে ৮১টি স্টল এবং ১৬টি প্যাভেলিয়ন থাকবে। প্রযুক্তিপণ্য ক্রয়ে মিলবে আকর্ষণীয় উপহার এবং মূল্যছাড়। প্রদর্শনীতে প্রবেশের টিকিটের ওপর লটারি হবে। র‌্যাফেল ড্র’তে মিলবে আকর্ষণীয় উপহার।

দর্শনার্থীদের জন্য প্রদর্শনীতে ফ্রি ইন্টারনেট ও ওয়াই ফাই জোনের সুবিধা থাকছে। এছাড়া থাকছে ইনোভেশন জোন, বঙ্গবন্ধু কর্নার, ৩৬০ ডিগ্রি ফটো বুথ এবং গেমিং জোন। এই জোনগুলোতে নিত্যনতুন উদ্ভাবন প্রদর্শন করা হবে। গেমিং জোনে গেমস খেলার সুযোগ মিলবে। থাকবে ফুড কোর্টও।

প্রদর্শনীর আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরী জানান, এই প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তির নিত্যনতুন ও জীবনধারাভিত্তিক আবিষ্কারের খোঁজ মিলবে যার মাধ্যমে সাধারণ জীবনে পাওয়া যাবে স্মার্ট সলিউশন। পাশাপাশি থাকবে সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্যে থাকবে ৫টি সেমিনার ও বিটুবি সেশন।

প্রদর্শনীর প্রবেশমূল্য ১০ টাকা। স্কুল শিক্ষার্থী এবং সংবাদকর্মীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে। এছাড়াও রোটারেক্ট, রোটারি, লিও এবং লায়ন্স ক্লাবের সদস্যদের পাশাপাশি সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা প্রদর্শনীতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ জুন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল),প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপাচার্য ড. অনুপম সেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের ডেপুটি কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ মশিউর রহমান, কেন্দ্রীয় সমন্বয়কারী বিসিএস সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, প্লাটিনাম স্পন্সর সিডনিসান ইন্টারন্যাশনাল এর সিইও জনাব সাগর টিটোসহ বাংলাদেশ কম্পিউটার সমিতির চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ চট্টগ্রাম প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর আইমো-সিডনিসান । গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ডিডিএন, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, এমএসআই এবং স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। প্রদর্শনীতে সিলভার স্পন্সর হিসেবে থাকছে এসার, কম্পিউটার সল্যিউশন ইনক, টিপি লিঙ্ক-এক্সেল, স্কাই ভিউ, গোল্ডেন ট্রেন ইন্টারন্যাশনাল বিডি, ভিউসনিক, অরিয়েন্ট বিডি লিমিটেড, প্যানটাম, টেন্ডা-সাউথ বাংলা কম্পিউটার্স এবং ভিভাঙ্কো ভেরিকম। গেমিং পার্টনার হিসেবে এক্সপোতে থাকবে ইউসিসি। নিরাপত্তা সহযোগী হিসেবে থাকবে ডাহুয়া-সিডনি সান। যোগাযোগ সহযোগী হিসেবে থাকছে ডিডিএন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়