Homeএই মুহুর্তেগাফিলতির কথা স্বীকার সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষের

গাফিলতির কথা স্বীকার সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষের

প্রাইম ভিশন ডেস্ক »

নবজাতক ও মা মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করেছে রাজধানীর সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল হসপিটালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতালটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. এটিএম নজরুল ইসলাম বলেন, ‘আঁখির চিকিৎসায় হাসপাতালের অবশ্যই গাফিলতি ছিল। গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের। কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেননি।’

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম জানান, ‘সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন আসার কথা। ইতোমধ্যে পাঁচ দিন চলে গেছে, আর বাকি আছে দুই দিন। এ সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট এলেই অ্যাকশনে যাওয়া হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়