Homeসংবাদঈদের ছুটি এক দিন বাড়ল

ঈদের ছুটি এক দিন বাড়ল

প্রাইম ভিশন ডেস্ক »

পবিত্র ঈদুল আজহায় এক দিন ছুটি বাড়াল সরকার। ফলে ঈদের ছুটি বেড়ে চার দিন হলো।

সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আগের ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি হওয়ার ছিল ২৮ থেকে ৩০ জুন। নতুন করে এক দিন ছুটি বাড়ায় ছুটি এখন ২৭ জুন শুরু হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। বাংলাদেশে আজ সোমবার চাঁদ দেখা কমিটি বৈঠক করার কথা রয়েছে। তারা পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখতে বসবে।

আজ চাঁদ দেখা গেলে ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সে ক্ষেত্রে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত হবে ঈদের ছুটি। আর ১ জুলাই সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি ছুটি হয়ে যাবে পাঁচ দিন।

বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কমাতে ঈদে এক দিন ছুটি বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছিল বিভিন্ন মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও ঈদে এক দিন ছুটি বাড়িয়ে দেওয়ার পক্ষে রবিবার কথা বলেন।

ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এমন দাবি জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়