Homeমুল পাতানতুন ওয়েব ফিল্মে দীঘি

নতুন ওয়েব ফিল্মে দীঘি

প্রাইম ভিশন ডেস্ক »

বর্তমানে ওজন কমিয়ে নিজেকে নতুন রুপে হাজির করছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ইতোমধ্যে বেশ কয়েকটি কাজ করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। আবারও নতুন ওয়েব ফিল্মে দেখা যাবে দীঘিকে।

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘মার্ডার নাইনটিজ’ নামের ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এতে পর্দায় দীঘির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা খাইরুল বাশার।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ওয়েব ফিল্ম ‘মার্ডার নাইনটিজ’র গল্পটি অসাধারণ। এতে একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছি আমি। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন। ঘটতে থাকে নানা ঘটনা।

এর আগে দীঘি বলেছিলেন, নতুনভাবে হাজির হবেন তিনি। অবশেষে তাই করে দেখালেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী।

আট মাস আগের এবং সম্প্রতি দুটি ছবি দিয়ে নতুনভাবে নিজেকে তৈরি করা প্রসঙ্গে দীঘি লিখেছিলেন, এই যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গেল আট মাসে ওজন কমিয়ে ৬১ থেকে ৫২ কেজিতে নিয়ে এসেছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়