বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে ফুল ডে ট্যুর, মাত্র ৮৫০ টাকায়

চট্টগ্রামে ফুল ডে ট্যুর, মাত্র ৮৫০ টাকায়

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হতে যাচ্ছে পর্যটকদের জন্য মাত্র ৮৫০ টাকায় ফুল ডে ট্যুর সার্ভিস। এর মাধ্যমে দর্শনার্থীরা মাত্র ৮৫০ টাকায় চট্টগ্রামের ৪টি দর্শনীয় স্থান ঘুরে আসতে পারবেন। শনিবার (১ জুলাই) থেকে সপ্তাহে দুইদিন শুক্রবার ও শনিবার এ সার্ভিস চলবে।

প্রাথমিকভাবে ৪টি মাইক্রোবাস নিয়ে এ সার্ভিস শুরু হচ্ছে। মাইক্রোবাসগুলো নগরোর স্টেশন রোডের মোটেল সৈকতের সামনে থেকে ছাড়বে।

এ সার্ভিসের মাধ্যমে সীতাকুন্ড ইকোপার্ক (সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা), গুলিয়াখালী সমুদ্র সৈকত, মহামায়া লেক এবং ডিসি পার্কে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ১ জুলাই থেকে চট্টগ্রামে হাফ ডে ও ফুল ডে ট্যুর সার্ভিস চালু করতে যাচ্ছি। আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি সেবার জন্য। পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করতে চট্টগ্রাম জেলা প্রশাসন বদ্ধপরিকর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়