Homeমুল পাতাতামিমের জায়গায় বিশ্বকাপে আসতে পারেন যারা

তামিমের জায়গায় বিশ্বকাপে আসতে পারেন যারা

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি বছর ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট। ঠিক এর আগে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন। যা টাইগার ক্রিকেটারের জন্য বড় ধক্কা।

এদিকে তামিমের সিদ্ধান্তে হতবাক খোদ বিসিবিও। যার জন্য তার সিদ্ধান্ত বদলের আহ্বান জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া তাকে নিয়েই বিশ্বকাপ অভিযানে যাওয়ার আশা ছাড়েনি বিসিবি এমনটায় গণমাধ্যমে জানান পাপন। তবে সদ্য সাবেক হওয়া তামিম ইকবাল অবসর ভেঙে দলে ফিরবেন সেই সম্ভবনা ক্ষীন।

কেননা বাংলাদেশে ক্রিকেটে একটা সময় যখন ওপেনিংয়ে ভরসার কোনো নাম ছিল না। তামিমই দেখিয়েছিলেন সেই আশার আলো। ক্যারিয়ারের শুরুতেই সাবলীলভাবে আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরানোর কাজটা করতেন । এরপর তার ১৬ বছরের ওপেনিং ক্যারিয়ারে অনেক সঙ্গী এসেছেন গেছেন কিন্তু ঢাল হয়ে টাইগারদের ভরসা ছিলেন তিনি। বর্তমান সময়ে তামিমের সঙ্গী হিসেবে লিটন দাস নিজেকে প্রতিষ্ঠিত করলেও তামিমের বিকল্প এখনও তৈরি হয়নি।

ফলে এই দেশ সেরা ওপেনার নিজের জায়গা ঠিক থাকার পরও অবসরের ভাবনাটি হয়তো বোর্ডের প্রতি চরম অভিমানেরই প্রতিফলন! তাই অভিমান বা যে কারনে অবসর তা ভেঙে দলে ফিরবেন সেই আশা আলো ক্ষীন। এদিকে তামিম যদি দলে না ফিরেন তাহলে বিশ্বকাপের আগে টাইগার ক্রিকেটে দুইটা বিষয় চিন্তা। বিশ্বকাপের আগে দেশ সেরা ওপেনারের বিকল্প, এবং অধিনায়কের দায়িত্ব সামলাবেন কে!

এই উত্তর খুজতে বিকল্প হিসবে আসে মোহাম্মদ নাঈম। আফগানিস্তান সিরিজে আগে থেকেই তামিমের বিকল্প এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে তামিম অবসর নেওয়ায় আফগান সিরিজের বাকি দুই ওয়ানডেতে সেই জায়গায় রনি তালুকদারকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।

তবে বাংলাদেশকে চিন্তা করতে হবে আসন্ন এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের কথা। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে আফগান সিরিজে জায়গা করা নাঈমকে বিশ্বকাপের দলে রাখতেই পারেন নির্বাচকেরা। তার জন্য আফগান সিরিজেই পরীক্ষা দিতে পারে নাঈম। তিনি ছাড়াও অন্তত দুজন বিকল্প ওপেনার দেখতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে রনি তালুকদার কিংবা হঠাৎ ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া সৌম্য সরকারও থাকতে পারেন বিবেচনায়।

অন্যদিকে নাজমুল হোসেন শান্ত-তাওহিদ হৃদয়ের মতো আক্রমণাত্মক ব্যাটারদেরও ব্যাটিং পজিশন বদলে ওপেরে আসতে পারে!

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়