Homeএই মুহুর্তেজমিয়াতুল ফালায় ২০ জুলাই শুরু হচ্ছে ১০ দিনের শাহাদাতে কারবালা মাহফিল

জমিয়াতুল ফালায় ২০ জুলাই শুরু হচ্ছে ১০ দিনের শাহাদাতে কারবালা মাহফিল

আসছেন বিদেশি বিশ্ববরেণ্য ইসলামিক স্কলারবৃন্দ

প্রাইম ভিশন ডেস্ক »

বন্দর নগরী চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে আহলে বায়তে রাসুলের স্মরণে আগামী ২০ জুলাই’ বৃহস্প্রতিবার থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। দশদিন ব্যাপী ৩৮তম মাহফিলে বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখ আহলে বায়তে রসুলের মান-মর্যাদা নিয়ে আলোচনা করবেন। মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

আজ শনিবার সন্ধ্যায় জমিয়াতুল ফালাহ মসজিদের নিচতলায় সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আহলে বায়তের শানে ১ থেকে ১০ মহররম পর্যন্ত আয়োজিত মাহফিল সফল করতে সকল ধর্মপ্রাণ, নবী প্রেমিকদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মাহফিলে মিশর, শ্রীলংকা, ইরাক, ভারতসহ বিভিন্ন দেশের ইসলামিক স্কলারগণ প্রতিদিন বক্তব্য রাখবেন।

মাহফিলে প্রতিদিন বিশ্ববরেণ্য ইসমালিক স্কলার, পীর মাশায়েক, মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও দেশবরেণ্য আলেমগণ উপস্থিত থাকবেন।

প্রস্তুতি সভায় জানানো হয়, আগামী ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন বাদ আছর আহলে বায়তে রাসুলের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য আলেমদের পাশাপাশি প্রতিদিন বিদেশি ইসলামিক স্কলারগণ বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে যোগদান করে আহলে বায়তে রাসুলের মহব্বত অন্তরে ধারণ করে দু’জাহানের কামিয়াবি হাসিল করার আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মওলানা আবু তালেব মোঃ আলাইদ্দিন. গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, পিএইচপি ফ্যামিলির পরিচালক ও মাহফিলের প্রধান সমন্বয়ক আলী হোসেন সোহাগ, আয়োজক কমিটির সহ সভাপতি সিরাজুল মোস্তফা, খোরশেদুর রহমান, প্রফেসর কামাল উদ্দিন, অর্থ সম্পাদক আবদুল হাই মাসুম, ড.মাওলানা জাফর উল্লাহ, প্রচার সম্পাদক দিলশাদ আহমেদ, মোহম্মদ সাইফুদ্দিন, হাফেজ সালামত উল্লাহ, মনসুর শিকদার শিকদার, মাহবুবুল আলম, এসএম শফি, প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন দরবারের সাজ্জাদানসীন, আওলাবৃন্দ সহ পরিষদের নেতৃবৃন্দ।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়