Homeএই মুহুর্তেপুলিশের সঙ্গে গোলাগুলিতে আরসার শীর্ষ নেতা নিহত

পুলিশের সঙ্গে গোলাগুলিতে আরসার শীর্ষ নেতা নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে মো. হুসেন মাঝি নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তিনি মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতা বলে জানা গেছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ও একাধিক মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) ভোরে কক্সবাজার উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের সঙ্গে ১৪ এপিবিএন পুলিশের এ গোলাগুলির ঘটনা ঘটে।

কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানিয়েছেন, ‘ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএন পুলিশ একটি দল সেখানে অভিযান পরিচালনা চালনা করে। এসময় তারা (আরসা) পুলিশের ওপর লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।’ পরে নিহত ব্যক্তি আরসার শীর্ষ সন্ত্রাসী বলে শনাক্ত করে পুলিশ।

এর আগে শুক্রবার ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে আরসা ও আরাকান সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা সবাই আরসা সদস্য বলেও জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়