Friday, July 3, 2026
spot_img
Homeসংবাদনিবন্ধন পেতে যাচ্ছে ২ দল, বাদ নুরুর দলসহ দুই দল

নিবন্ধন পেতে যাচ্ছে ২ দল, বাদ নুরুর দলসহ দুই দল

প্রাইম ভিশন ডেস্ক »

প্রাথমিক বাছাই শেষে ১২টি দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রোববার নির্বাচন কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

আগামীকাল সোমবার এ দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ২৬ জুলাই পর্যন্ত এই দল দুটির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা দাখিল করা যাবে। পরবর্তীতে আপত্তি নিষ্পত্তি শেষে দল দুটিকে নিবন্ধন দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব বলেন, মাঠ পর্যায়ের তথ্য যাচাই শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই দুটি দলের ক্ষেত্রে জেলা উপজেলা পর্যায়ের কমিটির তথ্যসহ সব তথ্য যথাযথ পাওয়া গেছে। বাকি ১০টি দলের ক্ষেত্রে মাঠের তথ্যে গড়মিল পাওয়া যায়।

আইন অনুযায়ী নিবন্ধন পেতে ২১ জেলা ও ১০০ উপজেলা বা থানায় কার্যকরী কমিটি ও কার্যালয় এবং প্রতিটি উপজেলায় দলের অন্তত ২০০ ভোটার থাকার নিয়ম রয়েছে।

নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া কোনো দল দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না। নিবন্ধনের জন্য এবার ৯৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাই শেষে গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ১২টি দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এই ১২টি দলের মধ্যে শেষ পর্যন্ত দুটি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দল হিসেবে নিবন্ধন পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় ছিল ১২টি রাজনৈতিক দল। সেগুলো হলো- এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), বাংলাদেশ গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএনএম), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়