প্রাইম ভিশন ডেস্ক »
টানা বৃষ্টিতে বান্দরবান সদরে পাহাড় ধসে মা-মেয়ে নিহত হয়েছেন। সোমবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৮ আগস্ট) বান্দরবান সদরের ৩ নম্বর ওয়ার্ড কমিশনার অজিত দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে পাহাড়ধসে বান্দরবান সদরে মা-মেয়ে নিহত হয়েছেন। তারা পৌরসভার কালাঘাটা বোদার পাড় এলাকার বাসি শীলের স্ত্রী ও মেয়ে। এদের মধ্যে বাসি দাসের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান, মাতামুহুরী নদীর পানিতে চৈক্ষ্যং ইউপি পরিষদ এলাকার সড়ক প্লাবিত হয়ে আলীকদমে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে জনগণকে নিরাপদে সরে গিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থানের অনুরোধ জানানো হচ্ছে। এরই মধ্যে বান্দরবানে ১৯৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।


