Homeএই মুহুর্তেআগামী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে: আবহাওয়া অধিদপ্তর

আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে: আবহাওয়া অধিদপ্তর

প্রাইম ভিশন ডেস্ক »

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ৭২ ঘণ্টায় বাংলাদেশে বৃষ্টিপাত কমতে পারে।

দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে।

এতে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়