Homeএই মুহুর্তেচট্টগ্রামে ব্যাংকে গ্রাহক সেজে টাকা চুরি, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ব্যাংকে গ্রাহক সেজে টাকা চুরি, গ্রেপ্তার ৩

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে গ্রাহক সেজে ব্যাংকে গিয়ে টাকা চুরির অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর থেকে তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন- আবুল কালাম (৭০), রিপন গাজী (৪০) ও হারুনর রশিদ ওরফে ইকবাল (৪৫)।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে প্রবেশ করে টাকা নিতে আসা লোকজনকে টার্গেট করে। টাকা তোলার পর গ্রাহক যখন তা গোনে, সেসময় তার মনোযোগে ব্যাঘাত ঘটিয়ে টাকা নিয়ে যায় চক্রটি।”

গত ৩০ জুলাই চট্টগ্রামের লালদিঘীর পাড় সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় কাঞ্চন মজুমদার নামে এক ব্যক্তি তার ডিপিএস এর টাকা তুলতে যান। দুই লাখ ৯ হাজার ৮০ টাকা তুলে গুনে দেখার সময় ৫০০ টাকার তিনটি বান্ডেল আলাদা করে রাখেন।

এ সময় চোর চক্রের একজন কাঞ্চনের টাকা পড়ে যাওয়ার কথা বলে চলে যান। তখন কাঞ্চন টাকা তুলতে গেলে আরেকজন কাউন্টারের সামনে রাখা ৫০০ টাকার তিন বান্ডেলে মোট দেড়লাখ টাকা নিয়ে বের হয়ে যায়।

ওসি জাহিদুল জানান, গ্রেপ্তারদের কাছ থেকে মাত্র আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই মোমিনুল হাসান জানান, ঘটনার দিন চক্রের চারজন প্রবেশ করেছিল। টাকা নিয়েই দ্রুত সটকে পড়ে তারা। এ চক্রটি দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এ ধরনের কাজ করে। চট্টগ্রামে ওই ঘটনা ঘটিয়ে তারা লক্ষীপুর চলে যায় এ ধরনের আরেকটি কাজের জন্য।

গ্রেপ্তারদের মধ্যে মধ্যে আবুল কালামের বিরুদ্ধে ঢাকা, গোপালগঞ্জ, জামালপুর, ঝিনাইদহ জেলায় এবং রিপন গাজীর বিরুদ্ধে খুলনার রূপসা ও লবনচরা থানায় মামলা আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়