প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাহের মাওলা (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর বুধবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে নগরের বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, তিনি বেসরকারি ইউনিয়ন ব্যাংক আগ্রাবাদ শাখার ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মোজাহের মাওলার বন্ধু সাজ্জাদ মুন্না বলেন, ‘আমাদের বন্ধু মোজাহের মাওলা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচের। গতকাল রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে মারা গেছে। তার ছোট দুইটি মেয়ে রয়েছে।


