শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপ্রধানমন্ত্রীর উপহার পেল চট্টগ্রামের ৩০০ অসহায় পরিবার

প্রধানমন্ত্রীর উপহার পেল চট্টগ্রামের ৩০০ অসহায় পরিবার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে টানা বৃষ্টিপাত, জোয়ারের পানি, বন্যায় দুর্বিসহ জীবন পার করা গরিব ও অসহায় ৩০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর চার নম্বর চান্দগাঁও ওয়ার্ডের উত্তর চান্দগাঁও এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

বিশেষ এই প্যাকেটে রয়েছে- ১০ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, লবন, চিনি, মরিচ, ধনিয়া, হলুদের গুড়াসহ আরও কয়েকটি ভোগ্যপণ্য।

টানা ছয়দিনের বৃষ্টিপাতে এই এলাকার প্রতিটি গ্রাম পানির নিচে পড়ে রয়েছে। এতে গত কয়েকদিন ধরে নিদারুণ কষ্টে সময় পার করছেন কয়েক হাজার বাসিন্দা। খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে ছুটে যান জেলা প্রশাসক। পরে গ্রামের অন্তত ৩০০ পরিবারের মাঝে তিনি তুলে দেন চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী সম্বলিত বিশেষ প্যাকেট। বিপদের এমন সময়ে উপহারের প্যাকেটটি হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অসহায় মানুষরা।

জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, টানা বর্ষণে উত্তর চান্দগাঁও এলাকার বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে চরম কষ্টে পড়েছেন বাসিন্দারা। তাই পুরো এলাকা পরিদর্শন করেছি। এসময় ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বিশেষ প্যাকেট তুলে দিয়েছি। এ ধরনের সহায়তা আগামীতেও তা চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।

উপহার পেয়ে ষাটোর্ধ্ব শিপ্রা রানি বলেন, ‘এখনও ঘরে হাটু সমান পানি। টানা অনেকদিন ঘর থেকে বের হতে না পারায় চাল, ডাল, তেল কিছুই কিনতে পারিনি। বিপদের এমন সময়ে উপহারের প্যাকেট আমার মতো অনেকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।’

বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার মো. মাসুদ রানা, এনডিসি হুছাইন মুহাম্মদ, স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস প্রমুখ।

এদিকে, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যার্ত দেড় হাজার পরিবারের জন্য ত্রাণসামগ্রী জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়