বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeখেলাধুলা‘আমি আবেদনময়ী হতে পছন্দ করি’

‘আমি আবেদনময়ী হতে পছন্দ করি’

রোড ৩২, ধানমন্ডি

মার্কিন গলফার ও জনপ্রিয় সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব পেইজ স্পির‌্যান্স। মাঠের পারফরম্যান্সের চেয়ে নিজের ব্যক্তিগত জীবনের জন্যই বেশি আলোচিত তিনি। এর মূল কারণ হলো তার খোলামেলা পোশাক। আর খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপন করতেই নাকি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন এ মার্কিন গলফার।

ফটো শেয়ারিং হ্যান্ডেল ইন্সটাগ্রামে বেশ জনপ্রিয় পেইজ স্পির‌্যান্স। এই সোস্যাল হ্যান্ডেলে তার ৩ দশমিক ৮ মিলিয়ন ফলোয়াড় রয়েছে। আর সেখানেই নানা রকম বাহারি পোশাকে আবেদনময়ী ছবি পোস্ট করেন তিনি।

সম্প্রতি কে অ্যাডামসের ‘আপ এন্ড অ্যাডামস শো’তে এক সাক্ষাৎকার দিয়েছেন স্পির‍্যান্স। সেখানে তিনি জানান, ‘যখন তিনি বেশি আত্মবিশ্বাসী হন তখনই আবেদনময়ী পোশাকে নিজেকে মেলে ধরেন।’

স্পির‌্যান্স বলেন, ‘আমি যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করি সেভাবে পোশাক পরি। আমি আবেদনময়ী হতে পছন্দ করি। যখন নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয় তখন আবেদনময়ী হয়। এটা আমার শরীর, আমার পছন্দ এবং আমি কোন পোশাক পরবো তা আমিই নির্ধারণ করি।’

মার্কিন এ গলফার আরো বলেন, ‘আপনি খেলার ঐতিহ্যকে সম্মান করতে এবং বজায় রাখতে পারেন। তবে সেটি পোশাকের জন্য হবে না। আমি শুধু আমার ব্যক্তিগত গল্প শেয়ার করার চেষ্টা করছি এবং নিজের কাছে খাঁটি হতে চাই।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়