Homeমুল পাতারক্তাক্ত রাজ, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি পরীমনি ও তমা মির্জা

রক্তাক্ত রাজ, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি পরীমনি ও তমা মির্জা

প্রাইম ভিশন ডেস্ক »

তারকা দম্পতি রাজ-পরীর দাম্পত্য জীবন যেন বর্ষার আবহাওয়া- ‘এই রোদ এই বৃষ্টি’। কখন যে তাদের সম্পর্ক ভালো যায়, কখন যে খারাপ যায় বলা মুশকিল। সম্প্রতি মান-অভিমান ভুলে একত্রিত হন তারা। ভক্তরাও এতে খুশি হয়েছিলেন।

কিন্তু আবারও যেন মেঘের ঘনঘটা। জানা গেল একসঙ্গে থাকছেন না রাজ-পরী।

এদিকে রাজের রক্তাক্ত ছবি ভাসছে সোশ্যাল মিডিয়াজুড়ে। ছবিতে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। রক্ত জমাট বেঁধে আছে। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। সেই পোশাক পরে যেটা দেখা গিয়েছিল পরীর সঙ্গে নতুন করে বনিবনা হওয়ার সময়। স্বভাবতই জাগছে অনেক প্রশ্ন। তবে কি রাজ-পরী বিবাদে জড়িয়েছেন? যার ফলে আহত রাজ।

এ বিষয় রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরীও কোনো মন্তব্য করতে পারছেন না। কারণ তিনিও হাসপাতালে ভর্তি। তিনি জ্বরে আক্রান্ত। গণমাধ্যমে পরী বলেছেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই। এই হাসপাতালেই ভর্তি আছেন পরীমনি। তার সঙ্গে ভর্তি আরেক নায়িকা তমা মির্জাও। সম্প্রতি পরীমনি ও তমা মির্জার বন্ধুত্ব বেশ আলোচনায় রয়েছে।

তমা জানান, কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত। ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে তমার। ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন। সেটা অবশ্য নেগেটিভ এসেছে। সবার কাছে দোয়া চেয়েছেন সুস্থতার জন্য।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়