প্রাইম ভিশন ডেস্ক »
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হতে চলেছে। আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এ বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা।
একটি ভিডিওতে দেখা যায়, ট্রফিতে চুমু দিচ্ছেন উর্বশী। এর আগে কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
প্যারিসে আইসিসি ট্রফি উন্মোচন করেন বলি সুন্দরী উর্বশী রাউতেলা। সোনালি পোশাক পরে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন তিনি।
ট্রফি উন্মোচনের পর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে উর্বশী লিখলেন, ‘প্রথম অভিনেত্রী আমিই যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রফির উন্মোচন করলাম। আইফেল টাওয়ারের সামনেই এই কাজ করলাম আমি। উর্বশী রাউতেলাকে সম্প্রতি তেলেগু সিনেমা ‘ব্রো দ্য অবতার’-এ দেখা গেছে। এই ছবির একটি গানে পারফর্ম করেছেন তিনি।


