Homeএই মুহুর্তেভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

প্রাইম ভিশন ডেস্ক »

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতি সুনির্দিষ্ট করে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন করছে সরকার।

জালিয়াতি করে অন্যে জমি নিজের নামে নেয়া, তথ্য গোপন করে বিক্রি, জবর দখলসহ নানা অপরাধে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, প্রতারণার উদ্দেশে গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে দলিল বা ক্রয়-বিক্রয় করলেও ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আইনের খসড়ায়। অবৈধ দখল করলে ২ বছর, আদেশ অমান্য করলে ২ বছর। এছাড়া আদালতে বাইরে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সুযোগ রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়