Homeএই মুহুর্তেজোহানেসবার্গে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫২

জোহানেসবার্গে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫২

প্রাইম ভিশন ডেস্ক »

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। খবর- বিবিসির।

বৃহস্পতিবার জোহানেসবার্গ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

শহরের কেন্দ্রস্থলে পাঁচতলা ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির জরুরি পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি বিবিসিকে বলেন, দমকলকর্মীরা কিছু বাসিন্দাকে ভবন থেকে বের করে আনতে পেরেছেন। আগুনে ভবনটি পুড়ে গেছে। আহতদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভবনের বাইরে ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দুর্ঘটনাকবলিত ভবনের কাছে লাশের সারি দেখা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়