Homeমুল পাতাশাহরুখের উদ্যম নাচ, জওয়ানের নতুন গানে ফের চমক

শাহরুখের উদ্যম নাচ, জওয়ানের নতুন গানে ফের চমক

প্রাইম ভিশন ডেস্ক »

মঙ্গলবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র জওয়ানের তৃতীয় ট্র্যাক। জিন্দা বান্দা হ্যায় এবং চালেয়ার পরে, এবার নতুন গান মুক্তি পেল। গানটির নাম নট রামাইয়া ভাস্তাভাইয়া।

এই মনোমুগ্ঘকর ডান্স ট্র্যাকটিতে শাহরুখকে তার একেবারে অন্য অবতারে নয়নতারার সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে। এবং অন্যান্য কাস্টকেও দেখা গিয়েছে বেশ ভিন্নরূপেই। সান্যা মালহোত্রা, গিরিজা ওক, লেহার খান এবং সঞ্জিতা ভট্টাচার্য-সহ বাকি সদস্যরা ব্যাকগ্রাউন্ডে তাদের অনবদ্য রূপ দেখিয়েছেন।

পাঠানের নজরকাড়া সাফল্যের পরে কিং খান ভক্তদের তাঁর ছবির প্রতি আরও অনেকখানি প্রত্যাশা বেড়ে গিয়েছে। গানের লিঙ্কটি শেয়ার করে, এসআরকে লিখেছেন, ‘এটি ছাইয়া ছাইয়া নয়। এটি #NotRamaiyaVastavaiya। এটি একটি জওয়ানের থা থা থাইয়া।’ এবং গায়ক বিশাল দাদলানি, শিল্পা রাও, সংগীত সুরকার অনিরুদ্ধ রবিচন্দর, গীতিকার কুমার, এবং কোরিওগ্রাফার ভাইকেও ধন্যবাদ।’ এই গানের পিছনে অনেক গল্প আছে। কিন্তু, গল্পগুলি জানার জন্য ট্রেলারটি প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ শুধু আমার সঙ্গে নাচুন।’ এটা বলেই শেষ করেছে পুরো বিষয়টা।

এসআরকে ভক্তরা ট্র্যাকটির প্রশংসা করেছেন। এটিকে একটি মনপসন্দ গানের তালিকায় রাখবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন দর্শক-শ্রোতারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়