Homeবিনোদনএবার সালমানের নায়িকা আলিয়া

এবার সালমানের নায়িকা আলিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন গাঙ্গুবাই খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমার নাম ‘ইনশা আল্লাহ’। অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলিয়ার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।

ভারতীয় গণমাধ্যমে তিনি বলেন, ‘আমার আসন্ন সিনেমা ইনশা আল্লাহতে অভিনেত্রী আলিয়া ভাট অভিনয় করছেন। তার অভিনয়ের বিষয়ে অনেক আগে থেকেই কথা ছিল। কিন্তু নিশ্চিত করতে পারিনি। অবশেষে মহেশকন্যার সঙ্গে আমরা একটি চুক্তিতে যেতে পেরেছি। আলিয়া নিশ্চিত করেছেন কাজটি তিনি করবেন। তাই তার অভিনয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলাম। আশা করি আরও একটি সুন্দর কাজ আলিয়ার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে। তার জন্য শুভকামনা।’

ইনশা আল্লাহয় অনেক আগেই বলিউড ভাইজান সালমান খানের অভিনয়ের বিষয়টি প্রকাশ হয়েছিল। এবার আলিয়ার বিষয়টি নিশ্চিত হলো।

চার বছর আগে ২০১৯ সালের মাঝামাঝি বানসালি ঘোষণা দিয়েছিলেন ইনশা আল্লাহ সিনেমা নির্মাণ করছেন তিনি। নানা জটিলতা ও শিডিউল ব্যস্ততার কারণে কাজটি তিনি শুরুই করতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ২০২৪ সালের শুরুর দিকেই ইনশা আল্লাহর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আলিয়া ও সালমান দুজনই নিজেদের হাতে থাকা কাজগুলো শেষ করবেন।

সঞ্জয় লীলা বানসালি ও সালমান খানের সঙ্গে কাজের বিষয়ে আলিয়াও একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানান, ‘বানসালি স্যারের সঙ্গে আরও একটি কাজ করছি। এটি আমার জন্য সৌভাগ্যের। এ ছাড়া বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে আমাকে। এর চেয়ে আনন্দের সংবাদ এ মুহূর্তে আমার কাছে অন্য কিছু আর হতে পারে না। সবার জন্য শুভকামনা। কাজটি শুরু করার জন্য আমি অপেক্ষায় আছি।’

এর আগে আলিয়া ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমায় সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় কাজ করেছেন। এ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন নায়িকা। আর সালমান খান ১৯৯৯ সালে বানসালির পরিচালনায় অভিনয় করেছিলেন ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে। প্রায় দুই যুগ পর আবারও তাদের একসঙ্গে কাজ হতে যাচ্ছে ইনশা আল্লাহয়।

এদিকে বর্তমানে সঞ্জয় লীলা বানসালি তারকাবহুল ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চাড্ডা, মনীষা কৈরালাসহ আরও অনেক অভিনেত্রী থাকছেন এ সিরিজে।

আর আলিয়ার দুটি সিনেমা মুক্তি পেয়েছে সম্প্রতি। যার একটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘হার্ট অব স্টোন’। এ সিনেমার মাধ্যমে হলিউডে ডেবু করলেন তিনি। তার সঙ্গে সিনেমায় দেখা যায় গ্যাল গ্যাডট, জেমি ডর্ন্যানকের মতো তারকাকে। আর বলিউডে মুক্তি পেয়েছে করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন রণবীর সিং।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়