Homeমুল পাতা‘অন্তর্জাল’-এর মুক্তি — যা বললেন মিম

‘অন্তর্জাল’-এর মুক্তি — যা বললেন মিম

প্রাইম ভিশন ডেস্ক »

একাধিকবার পিছিয়েছে ‘অন্তর্জাল’ সিনেমাটির মুক্তির তারিখ। সবশেষ ঘোষণা এসেছিল, ৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ ছবি। কিন্তু শোনা যাচ্ছে, নির্ধারিত দিনে মুক্তি দেওয়া হচ্ছে না ছবিটি। পরিবর্তিত হয়েছে মুক্তির তারিখ।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ সন্ধ্যায় ট্রেলার প্রকাশ করে সিনেমার নতুন মুক্তির তারিখ ঘোষণা আসছে। তবে জানা গেছে, সিনেমাটির নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর।

এদিকে শোনা যাচ্ছে, ‘অন্তর্জাল’-এর মুক্তি পেছানোর কারণ শাহরুখ খানের ‘জাওয়ান’ ছবিটি। ৭ সেপ্টেম্বর মুক্তিপ্রতীক্ষিত এ ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে ৮ তারিখ। এ তথ্য জানিয়েছে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান। ‘জাওয়ান’ -এর মুক্তির কারণেই নাকি পিছিয়ে নেওয়া হচ্ছে ‘অন্তর্জাল’-এর মুক্তি।

আসলেই কি ৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’, পিছিয়ে যাচ্ছে ‘জাওয়ান’ -এর ভয়ে— বিষয়টি জানতে যোগাযোগ করা হয় ছবিটির অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে। এক কথায় উত্তর সারেন মিম। ঢাকা মেইলকে তিনি বলেন, আমি জানি না। এ বিষয়ে আমার কিছু জানা নেই।

ছবিটিতে প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ছবিটির মুক্তি পেছানো প্রসঙ্গে সিয়ামের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি।

আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে।

চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। মিম-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়