Homeমুল পাতাক্ষোভ ঝাড়লেন আমিশা

ক্ষোভ ঝাড়লেন আমিশা

প্রাইম ভিশন ডেস্ক »

চার বছরের বেশি সময় ধরে বড় পর্দায় মুখ দেখা যায়নি বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের। অভিনয়ে অনিয়মিত হওয়ায় মনে কিছু ক্ষোভ জমেছে তার। বলিউডের বড় বড় প্রজেক্টে ডাক না পাওয়ায় আক্ষেপ ঝেড়েছেন এ অভিনেত্রী। জানিয়েছেন, তার গডফাদার থাকলে সিনেমা না চললেও বলিউডের বড় প্রজেক্টে ডাক পেতেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল জানান, পরিবারের কেউ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয়, এমন মেয়েরা সিনেমায় এলে তাদের টার্গেট করা হয়। বলেছেন, ‘আমি ফিল্ম ফেটারনিটির অংশ হলে, এখানে জন্মে এখানেই বড় হলে এবং আমার যদি গডফাদার থাকত, তাহলে সিনেমা না চললেও বলিউডের সবচেয়ে বড় প্রজেক্টে ডাক পেতাম।’

অবশ্য চার বছর পর হলেও এবার ‘গদর টু’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন আমিশা। গত মাসে ভারতের সাড়ে তিন হাজার পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। ফিল্মটি দারুণ সাড়া ফেলেছে বক্স অফিসে। জি স্টুডিও প্রযোজিত এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও আমিশা প্যাটেল।

৮০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন গৌরব চোপড়া, মীর সরওয়ার, লাভ সিনহা, রোহিত চৌধুরী প্রমুখ।

২০০০ সালে বলিউডে পা রাখেন আমিশা। কিন্তু ২০০৩ সালের পর বক্স অফিসে সেই অর্থে সাফল্যের মুখ দেখেনি তার অভিনীত সিনেমা। মাঝখানে একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন। নিজে প্রযোজনা সংস্থাও খুলেছিলেন। তবে তার এসব ‘ব্যর্থতা’র তকমা মুছে দিয়েছে ‘গদর টু’ সিনেমা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়