Homeএই মুহুর্তেচবির ৩ শিক্ষার্থী আইসিইউতে

চবির ৩ শিক্ষার্থী আইসিইউতে

প্রাইম ভিশন ডেস্ক »

শহর থেকে শাটল ট্রেনের ছাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে আহত ১৫ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

আজ শুক্রবার চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এ তথ্য জানান।

আইসিইউতে ভর্তি আছেন প্রথম বর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন সোহাগ (১৮), বাংলা বিভাগের খলিলুর রহমান (২২), লোকপ্রশাসনের অংসইনু মারমা (২১)।

নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের তাইজুল ইসলাম (২১) ও আবু সাঈদ, ইংরেজি বিভাগের মোহাম্মদ সান, নৃ বিজ্ঞান বিভাগের রাফসান (২৩) ও আসলাম। এছাড়া আরও ৮ শিক্ষার্থী জেনারেল ওয়ার্ডে ভর্তি আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়