Homeসংবাদচট্টগ্রামে তেল ও গ্যাস টার্মিনাল হলে অন্য বন্দরগুলোও সুবিধা পাবে: নৌপ্রতিমন্ত্রী

চট্টগ্রামে তেল ও গ্যাস টার্মিনাল হলে অন্য বন্দরগুলোও সুবিধা পাবে: নৌপ্রতিমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এলাকায় ‘তেল ও গ্যাস টার্মিনাল’ নির্মাণ হতে যাচ্ছে। এটি নির্মিত হলে অন্যান্য বন্দরগুলোও বেনিফিট পাবে।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তেল ও গ্যাস টার্মিনাল’ নির্মাণ সংক্রান্ত বৈঠকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গ্যাস ও জ্বালানি তেলের আমদানি, প্রক্রিয়াজাতকরণ ও স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীন বে-টার্মিনাল এলাকায় ‘তেল ও গ্যাস টার্মিনাল’ নির্মাণ হতে যাচ্ছে। এ টার্মিনাল দেশে আপদকালীন সময় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় গ্যাস ও জ্বালানির ‘স্টোরেজ ক্যাপাসিটি’ বৃদ্ধি এবং তরল জ্বালানি ও ভোজ্য তেল সাশ্রয়ী মূল্যে সরবরাহ ব্যবস্থায় সহায়ক হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ‘তেল ও গ্যাস টার্মিনাল’ নির্মাণে পজিটিভ আছি। দেশের সার্বিক অর্থনীতির কথা চিন্তা করে দ্রুত এ টার্মিনাল নির্মাণ করা উচিৎ। এটি নির্মিত হলে অন্যান্য বন্দরগুলোও বেনিফিট পাবে।

‘তেল ও গ্যাস টার্মিনাল’ নির্মাণে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে তিনি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে নির্দেশ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, ইস্ট কোস্ট গ্রুপ কোম্পানির চেয়ারম্যান আজম জে চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়