Homeমুল পাতাপরীমনির সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন রাজ

পরীমনির সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন রাজ

প্রাইম ভিশন ডেস্ক »

পরীমনি ও শরিফুল রাজের সংসার অবশেষে ভেঙেই গেল। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি। রাজ্যের ভাই পরিচয়ে ওই চিঠি গ্রহণ করেন এক ব্যক্তি। তবে বিষয়টি নিয়ে চুপ ছিলেন রাজ। চারদিন পর মুখ খুললেন তিনি।

এক লিখিত বক্তব্যে রাজ বলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমনি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’

এরপর অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একইসঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।’

এর আগে ডিভোর্স লেটার পাঠানোর খবর প্রকাশ্যে এলে সংবাদমাধ্যমকে রাজ বলেছিলেন, ‘তাই নাকি? আপনাদের কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’ পরে সেদিন রাতে নিজের ফেসবুক থেকে পরীমনি জানান, রাজকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছেন তিনি।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরো ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়