Homeএই মুহুর্তে‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আগেই করা আছে’

‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আগেই করা আছে’

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন আগেই করা আছে; নতুন করে আবেদন চাওয়াটা অমানবিক বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিমকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, বেগম জিয়া যে সমস্যায় ভুগছেন তার চিকিৎসা দেশে সম্ভব না। তার চিকিৎসা দেশের বাইরে করাতে হবে। এজন্য আবেদন নয়, তার শারীরিক অবস্থা, সময় এবং জনগণের দাবি। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের পাশাপাশি বাংলাদেশ সংবিধানের ১৫ এবং ৩২ অনুযায়ী খালেদা জিয়া বিদেশে চিকিৎসায় যেতে পারবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ থাকায় তাকে বিদেশে পাঠাতে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এ নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। তবে, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো আবেদন আসেনি। আবেদন করলে বিষয়টি দেখা যাবে।

প্রসঙ্গত, ৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। সবশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়