প্রাইম ভিশন ডেস্ক »
গত ১১ আগস্ট তৃতীয় দফায় ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেন সাকিব আল হাসান। তখনই বলা হয়েছিল, সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন তিনি। আজ সাকিব জানালেন, বিশ্বকাপ শেষেই নেতৃত্ব ছাড়বেন তিনি।
দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি বিশ্বকাপের পর আর অধিনায়কত্ব করবো না। একদিনও না।’


