Homeএই মুহুর্তেখালেদা জিয়াকে বিদেশে নিতে আবারও পরিবারের আবেদন

খালেদা জিয়াকে বিদেশে নিতে আবারও পরিবারের আবেদন

প্রাইম ভিশন ডেস্ক »

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করতে সরকারকে চিঠি দিয়েছে তার পরিবার। গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এ চিঠি দিয়েছেন।

শুক্রবার (২৮সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে চলতি মাসের প্রথম দিকে খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর চিঠিতেও বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদনের উল্লেখ ছিল। বিএনপির চেয়ারপারসন বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। এ কারণে তার কিডনি এবং হার্টসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য তার ফুসফুসসহ শরীরের বিভিন্ন স্থানে পানি আসে। এতে শ্বাসকষ্ট বেড়ে যায়। এ সমস্যার সমাধানের জন্য তাকে মাঝেমধ্যেই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিতে হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন। বাংলাদেশে এটা সম্ভব নয়। এজন্য যত দ্রুত সম্ভব বিদেশে বহুমুখী সুবিধা সম্বলিত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু সরকারের তরফে বলা হচ্ছে, বর্তমান আইনে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো সম্ভব নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়