Thursday, July 2, 2026
spot_img
Homeচট্টগ্রামজামালখানে ডকুপেইন্ট ‘কিংবদন্তী’ উদ্বোধন

জামালখানে ডকুপেইন্ট ‘কিংবদন্তী’ উদ্বোধন

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সাথে পরিচিত করতে ৫৬ জন ক্রীড়াবিদ, সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র শিল্পীর পেইন্টিং সংযোজন করে জামালখান মোড়ে ডকুপেইন্ট ‘কিংবদন্তী’ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী আজ সকালে এ ডকুপেইন্ট উদ্বোধন করেন।

এ সময় মেয়র বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধিতে সরকারি যে কোন সংস্থা উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে নগরীর সৌন্দর্য্যবর্ধনে প্রকল্প করে দেবে। চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে নগর পরিকল্পনায় সৌন্দর্য্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগাম গড়ার জন্য কাজ করছি। সরকারি যে কোন সংস্থা জনস্বার্থে তাদের উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে নগরীর সৌন্দর্য্যবর্ধনে কাজে লাগাবে। আমি চাই, পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের জনপরিসরের বিকাশ ঘটাতে।

এর আগে, চকবাজার কাতালগঞ্জ এলাকায় বৌদ্ধ মন্দির-পাঁচলাইশ মোড় রাস্তার পার্শ্ববর্তী পরিত্যক্ত নালা সম্প্রসারণ, ফুটপাত, ওয়াকওয়ে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ, রোড ডিভাইডারসহ পুরো সড়কের আলোকায়ন ও সবুজায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র রেজাউল।

জামাল খানের কাউন্সিলর শৈবাল দাস সুমন জানান, নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সাথে পরিচিত করতে ৫৬ জন ক্রীড়াবিদ, সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র শিল্পীর পেইন্টিং সংযোজন করা হয়েছে এ প্রকল্পে। এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, ছাত্রলীগ নেতা জিএম তৌসিফ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়