প্রাইম ভিশন ডেস্ক »
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে।
বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সম্প্রতি সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার আহ্বান জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবারের কাছে খালেদা জিয়া বলে দিয়েছেন, কোনো শর্ত সাপেক্ষে তিনি বাইরে যাবেন না।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, রাষ্ট্রপতি ক্ষমা করলে তিনি (খালেদা জিয়া) বিদেশ যেতে পারবেন। নির্বাহী আদেশে তাকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই।


