Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেইংল্যান্ডকে বিধ্বস্ত করে নিউজিল্যান্ডের শুভসূচনা

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে নিউজিল্যান্ডের শুভসূচনা

প্রাইম ভিশন ডেস্ক »

বিশ্বকাপের প্রথম ম্যাচ, মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট। চার বছর আগে রোমাঞ্চকর ফাইনাল উপহার দেওয়া দুই দলের এবারের লড়াইটা হলো একপেশে। আর এমনই একপেশে যে, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পাত্তাই দিলো না নিউজিল্যান্ড।

উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচ হারের চেয়ে হারের ধরনই বেশি পোড়াবে ইংলিশদের। কিউইদের বিপক্ষে যে দাঁড়াতেই পারেনি জস বাটলারের দল।

৮৩ বল বাকি থাকতে জিতেছে নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে আর তিনে নামা রাচিন রবীন্দ্র দুজনের রেকর্ড গড়া সেঞ্চুরি করে অপরাজিত থেকেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়