Friday, July 3, 2026
spot_img
Homeএই মুহুর্তেশান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মদী

শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মদী

প্রাইম ভিশন ডেস্ক »

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মদী।

আজ শুক্রবার অসলোর নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

ইরানের জাঞ্জানে জন্মগ্রহণকারী নার্গেস মোহাম্মদী মানবাধিকার কেন্দ্রের (ডিএইচআরসি) উপ-পরিচালক এবং মুখপাত্র। তিনি বর্তমানে মানবাধিকারের পক্ষে লড়াই করার জন্য কারাগারে রয়েছেন। মোহাম্মদীকে একাধিকবার কারারুদ্ধ করা হয়েছে। বিভিন্ন সময় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল। এর মধ্যে ২৫৯ ব্যক্তি ও ৯২টি প্রতিষ্ঠান ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়