প্রাইম ভিশন ডেস্ক »
ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাসের রকেট হামলায় অন্তত ২২ ইসরায়েলি নিহত হয়েছেন।
বিবিসি এক প্রতিবেদনে এও বলছে, অনেকে ইসরায়েলিকে ধরে গাজায় নিয়ে যাওয়ার অসমর্থিত খবরও এসেছে তাদের কাছে।
জবাবে গাজায় লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
যুদ্ধাবস্থা তৈরির কথা জানিয়ে ইসরায়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাহু বলেছেন, গাজার শাসকদের এ জন্য চড়া মূল্য দিতে হবে, যা তারা কল্পনাও করেনি।
রকেট হামলার পর পরই বিভিন্ন সীমান্ত দিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা।
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, এক ডজনেরও বেশি যুদ্ধ বিমান গাজায় হামাসের ওপর হামলা চলাচ্ছে।
স্থানীয় স্বাস্থ্য অফিস জানিয়েছে, হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।


