প্রাইম ভিশন ডেস্ক »
আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন শরীয়তপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসময় ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তবে জেলেদের অভিযোগ- অভিযানের আগে বা অভিযানের সময় তাদের যে ভিজিএফ চাল দিয়ে সহযোগিতা করা হয় তা পর্যাপ্ত নয়।
এদিকে মৎস্য বিভাগ ও প্রশাসন বলছেন, অভিযানের সময় নদীতে মাছ ধরা থেকে বিরত রাখতে জেলেদের প্রতি পরিবারকে ২৫ কেজি করে ভিজিএফ চাল দেয়া হচ্ছে এবং বিভিন্নভাবে করা হচ্ছে সচেতন।
জেলেরা বলেন, আমরা ২৫ কেজি করে চাল পেয়েছি। তবে যা চাল পেয়েছি তা পর্যাপ্ত নয়। পরিবার নিয়ে ২২দিন চালানো কঠিন হয়ে পরে। তাই আরও বেশি সহযোগিতা দেয়ার আহ্বান জানাই।


