Homeএই মুহুর্তেশুক্রবার থেকে ১৫৩ প্রেক্ষাগৃহে ‘মুজিব’

শুক্রবার থেকে ১৫৩ প্রেক্ষাগৃহে ‘মুজিব’

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) সারাদেশের ১৫৩ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটির মুক্তি সামনে রেখে মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

এসময় সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি বলেন, আমরা চেষ্টা করেছি সবাই যার যার চরিত্র ফুটিয়ে তুলতে। ১৩ অক্টোবর সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। ২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত সিনেমাটিতে আরিফিন শুভ ছাড়াও শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে- খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়