Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ১২০০

ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ১২০০

প্রাইম ভিশন ডেস্ক »

ইসরায়েলি আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, নিহত হয়েছেন প্রায় এক হাজার ২০০ মানুষ। আহত হয়েছেন আরো পাঁচ হাজার। খবর আনাদোলু।

ফিলিস্তিনের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউসুফ আবু আল-রিশ চিকিৎসা পরিস্থিতির মূল্যায়ন করতে গাজার আল শিফা হাসপাতাল পরিদর্শন করেন।

এরপর এক সংবাদ সম্মেলনে আল-রিশ বলেন, ‘শহীদ সংখ্যা এক হাজার ২০০ এর কাছাকাছি পৌঁছেছে এবং প্রায় পাঁচ হাজার আহত হয়েছেন।’

হতাহতদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ বলেও জানান তিনি।

এর আগে এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলি হামলার কারণে গাজার হাসপাতালগুলোকে পূর্ণ ক্ষমতায় কাজ করতে হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এসরেফ আল-কুদরা বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে রোগী ও আহতদের হাসপাতালের মেঝেতে রাখা হচ্ছে। সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই সময় আল-কুদরা সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল বিদ্যুৎ, পানি ও জ্বালানি বন্ধ করে দিচ্ছে। ‘দখলদারদের’ এমন পদক্ষেপে ভয়ংকর মানবিক বিপর্যয় ঘটতে পারে বলেও জানান তিনি। যার জন্য ইসরায়েলই দায়ি থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়