Homeমুল পাতাব্রিজের ওপর মিনিবাস উল্টে মসজিদের খতিব নিহত

ব্রিজের ওপর মিনিবাস উল্টে মসজিদের খতিব নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের শাহ আমানত সেতুতে (নতুন ব্রিজে) নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস উল্টে সাইফুদ্দিন খালেদ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুলাহ আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুদ্দিন খালেদ পটিয়ার বৈলতলী সড়কের হাজী আবদুস ছাত্তার জামে মসজিদের খতিব ছিলেন।

আহতরা হলেন— মীর হোসেইন রবিন (৩০), মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), নাসির আহমেদ (৫৫), সাহেবা (২১), জয়নাব বেগম (৩৫), মো. অভি (১২), আরজু (১৭) ও লাকি আক্তার (৪০)।

এসআই আব্দুলাহ আল ইমরান বলেন, মিনিবাসটি কর্ণফুলী মইজ্জারটেক এলাকা থেকে নতুন ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বাসের জানালার কাচ ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়