Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেনির্বাচন নিয়ে কথা বলে বিদেশিরা মজা পায়: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন নিয়ে কথা বলে বিদেশিরা মজা পায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন একটা খেলা। বিদেশিরা এটা নিয়ে কথা বলে মজা পায়। গণমাধ্যমও তাদের উসকানি দেয়। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী মিশনের পরামর্শ স্বাগত জানায় ঢাকা। সংলাপ তো আমরা করছিই। তারা চাইলে তারাও করুক। কোনো আপত্তি নেই। আমরা সবসময়ই সংলাপের পক্ষে। সব দল-মত নির্বিশেষে আলাপ করি আমরা। তাদের কথা (যুক্তরাষ্ট্র) তারা বলেছে, আমাদের এতে গুরুত্ব দেওয়ার কিছু নেই। সরকারের ওপর আস্থা রাখুন।’

ড. মোমেন বলেন, বিভিন্ন দেশের লোকেরা এসে সাক্ষাৎ করছেন দ্বিপাক্ষিক আলোচনার জন্য। সেই ফাঁকে কেউ কেউ নির্বাচনের কথা বলে। আর এটা আপনাদের (সাংবাদিক) হট টপিক। তারা খুব মজা পান।বাংলাদেশের মিডিয়া তাদের পাত্তা দেয়। এজন্য তারা উপভোগ করে।

নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছোট পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ছোট দল পাঠাবে। তারা বলছে, ওই ছোট দলের খরচ আমরা দেব। আমরা এটাতে খুব আগ্রহী না। আমরা এখনও কোনো উত্তর দিইনি।

তিনি বলেন, ‘আমরা চাই, সব মানুষ ভোট দিক; সবাই অংশগ্রহণ করুক। এটা নতুন কিছু নয়।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়