প্রাইম ভিশন ডেস্ক »
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছে ২৪ অক্টোবর থেকে বেশি কিছু মডেলের স্মার্টফোনের তাদের পরিষেবা পাওয়া যাবে না।
যে অ্যাপে নির্ভর করে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন ইউজাররা, সেখানেই এমন সিদ্ধান্ত স্বাভাবিক ভাবেই উদ্বেগ তৈরি করেছে নেটমহলে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, ইউজারদের সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ।
পুরনো ফোনে কেন বন্ধ হবে হোয়াটসঅ্যাপ?
২৪ অক্টোবর থেকে অ্যানড্রয়েড ৪.১ ভার্সন তার পুরনো অপারেটিং সিস্টেমে যেসব ফোন চলে সেখানে কাজ করবে না এই অ্যাপ। মূলত, হোয়াটসঅ্যাপে অনেক সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্য, ছবি ও ফাইলের আদান-প্রদান হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ফোনের অপারেটিং সিস্টেম পুরনো হওয়ায় হোয়াটসঅ্যাপের সর্বশেষ সিকিউরিটি আপডেটগুলো সেখানে সাপোর্ট করে না।
শুধু সিকিউরিটি আপডেট নয়, হোয়াটসঅ্যাপে যে সমস্ত নতুন ফিচার যোগ হচ্ছে সেগুলোও ব্যবহার করা থেকে বঞ্চিত থাকেন ইউজাররা। যার ফলে উল্লেখিত অপারেটিং সিস্টেমে অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
APP2
মটোরোলা, স্যামসাং, সনিসহ একাধিক নামকরা ব্র্যান্ডের ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। এক নজরে ফোনগুলোর তালিকা দেখে নিন –
Samsung Galaxy S2
HTC One
Sony Xperia Z
LG Optimus G Pro
HTC Sensation
Samsung Galaxy S
HTC Desire HD
Motorola Xoom
Samsung Galaxy Tab 10.1
Nexus 7
Grand S Flex ZTE
Grand X Quad V987 ZTE
Motorola Droid Razr
Asus Eee Pad Transformer
Acer Iconia Tab A5003
HTC Sensation
Sony Ericsson Xperia Arc3
এই সমস্ত ফোনের মধ্যে Galaxy S2 এবং HTC ফোনগুলো ব্যাপক স্তরে মানুষ ব্যবহার করে। ইতিমধ্যে এই সমস্ত ইউজারদের নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক বার্তা পাঠানো শুরু করেছে।
বন্ধের তালিকায় আপনার ফোন আছে কিনা বুঝবেন যেভাবে
প্রথমত, ফোনের সেটিংসে গিয়ে ‘About’ অপশনে ক্লিক করুন। এখানে ‘Software Information’ ট্যাব থাকবে, যেখানে ক্লিক করলে ফোনের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে পারবেন। আর কারও যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 4.1 বা তার পুরনো হয়, তাহলে তাঁকে ফোন আপগ্রেড করতে বলা হয়েছে।


