প্রাইম ভিশন ডেস্ক »
একবার চার্জ দিলে টানা ৮০ কিলোমিটার চলা যাবে। খরচ মাত্র ১০ টাকা। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এসার আন্তর্জাতিক বাজারে আনল নতুন ইলেকট্রিক স্কুটার। ল্যাপটপ দিয়ে বাজার মাতিয়ে এবার এসার নাম লেখালো ইলেকট্রিক বাহনের দুনিয়ায়।
সম্প্রতি ভারতের বাজারে এসার এই বাহন বিক্রির উদ্যোগ নিয়েছে। মডেল এসার মুভি ৪জি ই-স্কুটার। দাম ১ লাখ রুপি। এই পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটারটি ভারতেই তৈরি করা হচ্ছে।
স্কুটারটি এক চার্জে ৮০ কিলোমিটার চলবে। সর্বোচ্চ গতি ৭৫ কিলোমিটারপ্রতি ঘণ্টা
স্কুটারটি তৈরি করতে ভারতের ই-বাইক গো নামের একটি স্টার্ট আপ প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়েছে এসার।
এই ইলেকট্রিক স্কুটার ফুল চার্জে ৮০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে সোয়াপেবেল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ওজনে হালকা চেসিস বা স্কুটির কাঠামো এবং ১৬ ইঞ্চি হুইল।
অন্যান্য স্কুটারের মতোই এতে পাওয়া যাবে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল।
স্কুটারের উপর নির্দিষ্ট ওয়ারেন্টিও পাবেন গ্রাহকরা।


