প্রাইম ভিশন ডেস্ক »
একটি মার্সিডিস বেঞ্জ ব্র্যান্ডের গাড়িসহ ১২১টি গাড়ি ধ্বংসের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এ বিষয়ে বুধবার (১৮ অক্টোবর) একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গাড়ির তালিকায় রয়েছে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ, ট্রাক, মিনি ট্রাকসহ নানা ব্র্যান্ডের গাড়ি।
গাড়িগুলোর কোনো দাবিদার থাকলে আগামী ১০ কার্যদিবসের মধ্যে উপযুক্ত প্রমাণসহ নিলাম শাখায় আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে এ বিজ্ঞপ্তিতে। ৪১২টি নিলামযোগ্য গাড়ি পড়ে আছে চট্টগ্রাম বন্দরে।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য ৪১২টি গাড়ি পড়ে আছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে গাড়িগুলো। বিআরটিএর সুপারিশের ভিত্তিতে এসব গাড়ি ধ্বংসের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি বলেন, ‘গাড়িগুলো চলাচলের অযোগ্য হওয়ায় ধ্বংস করে স্ক্র্যাপ নিলাম করা হবে। এখানে ৪০ বছরের পুরনো গাড়িও রয়েছে।


